Ridge Bangla

বহুপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন ভারতের, ১১ দেশের তালিকায় নেই বাংলাদেশ

প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশকে নিয়ে বহুপাক্ষিক সামরিক মহড়া আয়োজন করতে যাচ্ছে ভারত। ‘প্রগতী’ নামের মহড়াটি ১৮ মে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত, এটি পরিচালনা করবে ভারতীয় সেনাবাহিনী।

ভারতের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মেঘালয়ের উমরোহিতে অবস্থিত আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হবে। আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মহড়ায় অংশগ্রহণের জন্য লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান ও সিসিলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তালিকায় বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রতিবেশী বাংলাদেশকে অন্তর্ভুক্ত না করে ভারতের এ ধরনের সামরিক কার্যক্রম ভবিষ্যতে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে প্রশ্ন তুলে নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন