Ridge Bangla

বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তায় বিজিবি মোতায়েন

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

জেলাগুলো হলো বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।

রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিজিবির উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি দুর্গত এলাকার কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবির মেডিকেল টিমও এসব জেলায় নিয়োজিত রয়েছে।

বিজিবি সদরদপ্তর জানিয়েছে, দেশের এই সংকটময় মুহূর্তে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিজিবির প্রতিটি রিজিয়ন ও ব্যাটালিয়নকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

This post was viewed: 2

আরো পড়ুন