Skip to main content

Ridge Bangla

বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব কারখানা চালু করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনি কারখানাগুলো পুনরায় চালুর কথা উল্লেখ রয়েছে। এসব প্রতিষ্ঠানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে উৎপাদন কার্যক্রম শুরু করার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বন্ধ ও রুগ্ণ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করতে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

This post was viewed: 43

আরো পড়ুন