Ridge Bangla

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার পর ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক আটক করে জোড়পুকুর এলাকার […]

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে সংঘটিত ২০০৯ সালের ভয়াবহ সেনা হত্যাযজ্ঞের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ […]

গাইবান্ধায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার শাহানা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে […]

বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব কারখানা চালু করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রুগ্ন ও […]

অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে রওনা হওয়ার সময় এ ঘটনা ঘটে। জামায়াত সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে […]

মেয়াদ শেষ হওয়া সিটিতে নির্বাচন আগে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকাসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যে সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে প্রথমে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী বলেন, ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আজ সকালে তারা […]

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈশ্বিক টুর্নামেন্ট আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেবে টাইগ্রেসরা। বাছাইপর্বের সব ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত থেকে রেকর্ড গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন নারী টি-টোয়েন্টি […]

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় এক শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি […]

সোনারগাঁওয়ে অবৈধ ছাপাখানায় অভিযান ২০ লাখ টাকার গাইড বই জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধভাবে পরিচালিত একটি ছাপাখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাইড বই ও ছাপানোর সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বই উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কাচপুর বেহাকৈর এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ভবনের ভেতরে অনুমোদন ছাড়াই গাইড বই ছাপানোর কার্যক্রম চলতে দেখা যায়। পরে […]

টাঙ্গাইলে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজন আটক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ধোপাকান্দি ইউনিয়নের চরভিটা গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরভিটা গ্রামের একটি বাড়িতে ঘোড়া জবাই করে মাংস সংগ্রহ করার উদ্দেশ্যে সেখানে ১২টি ঘোড়া আনা হয়। এর মধ্যে আটটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও […]

জাতীয় দলের ফুটবলারদের দ্রুত বেতনের আওতায় আনছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা এতদিন বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলার ছিলেন না, যেখানে বাংলাদেশের নারী ফুটবলাররা বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলারের তালিকায় ছিলেন। দীর্ঘদিন পর এবার পুরুষ ফুটবলারদের বাফুফের চুক্তিবদ্ধ ফুটবলারের পাশাপাশি জাতীয় বেতন কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। জাতীয় দলের হয়ে খেলার কারণে অবশ্য সম্মানী পান হামজা-সামিতরা। নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সাবেক ফুটবলার […]

‘এল মেনচো’ নিহতের পর মেক্সিকোতে সহিংসতা, ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস নিহত হওয়ার পর দেশটির জালিস্কো অঙ্গরাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সহিংসতায় এখন পর্যন্ত মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী। রোববার (২৩ ফেব্রুয়ারি) মেক্সিকোর বিশেষ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর হেফাজতেই মারা যান ‘এল মেনচো’ নামে পরিচিত এই মাদকনেতা। তাঁর […]

পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া আত্মঘাতী: জামায়াত নেতা

নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী ছাড়া আর কিছু নয়।” মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এহসানুল মাহবুব […]

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রবল তুষারঝড়, অচল জনজীবন

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় সোমবার শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। রেকর্ড পরিমাণ এই তুষারপাতে লাখো মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে এবং হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকা ৩৭ ইঞ্চি (প্রায় ৯৪ সেন্টিমিটার) পুরু তুষারে ঢেকে গেছে। অন্যদিকে সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। […]

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫ জন

পেরুর আরেকুইপা অঞ্চলে ভয়াবহ বন্যার সময় উদ্ধার কাজে নিয়োজিত একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী নিশ্চিত করেছে, এমআই-১৭ হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এটি বিধ্বস্ত হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার অনুসন্ধান অভিযান পরিচালনা করে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং ১৫ জনকে মৃত অবস্থায় […]

নতুন সরকার: মবের খবর কী?

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া আন্দোলন ক্রমান্বয়ে ছাত্র-জনতার হাত ধরে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনে ৫ আগস্ট ছাত্র-জনতার চূড়ান্ত বিজয় অর্জন ও শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে […]

২০০ টাকা নিয়ে বিরোধের জেরে অটোরিকশাচালকের প্রাণহানি

মাত্র ২০০ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চট্টগ্রাম নগরীতে এক অটোরিকশাচালক প্রাণ হারিয়েছেন। নিহত ওই অটোরিকশাচালকের নাম মো. সাকিব। বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকার রহিম কন্ট্রাক্টরের টিনশেড কলোনির সামনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সাকিব তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের জন্য পরিচিত আরেক অটোরিকশাচালক মো. আব্দুল হাসান রিফাতের […]

ড. ইউনূস নিজ হাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকা সংশোধন করেছেন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস নিজ হাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তালিকায় পরিবর্তন এনেছেন। বিশেষ করে এনজিও-সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তিনি নিজেই নাম যুক্ত করেছেন। গত শুক্রবার এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়টি ছাত্রনেতাদের পক্ষ থেকে শুরু থেকেই চূড়ান্তভাবে নির্ধারিত ছিল। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ড. ইউনূস ছাড়া অন্য কেউ প্রধান […]

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মা–ছেলের মৃত্যু, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় সাফায়েত হোসেন শাওন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো। এর আগে সোমবার বিকেলে ঢাকা নেওয়ার পথে শাওনের মা নুরজাহান বেগম […]

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ

২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা-সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বৃদ্ধি করে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিতে করা রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। এর আগে, গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি […]