Skip to main content

Ridge Bangla

ফের চালু হচ্ছে ঢাকা-ম্যানচেস্টার রুট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালু করছে। বুধবার (১১ মার্চ) বিমান সংস্থার পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এই রুটের ফ্লাইট আগে স্থগিত করা হয়েছিল। গত জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত থাকবে। পরে আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ থেকে রুটটি স্থগিত থাকবে। এই সিদ্ধান্তে প্রবাসীসহ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা রুটে নিয়মিত ফ্লাইট চালুর দাবি তুলেছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, যাত্রীদের চাহিদা এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী জুলাই থেকে ফ্লাইট কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, ফ্লাইটের সময়সূচি, টিকিটের মূল্য এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে যাত্রীদের জানানো হবে। বিমান সংস্থা আশা করছে, পুনরায় রুট চালু হওয়ায় যাত্রীরা সুবিধা পাবেন এবং প্রবাসী পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে।

This post was viewed: 27

আরো পড়ুন