Skip to main content

Ridge Bangla

প্রেমের টানে চীন থেকে পিরোজপুরে এসেও আইনের বেড়াজালে ব্যর্থ প্রেমিক

ভাষা শেখার মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়। সেই সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ৩০ বছর বয়সী চীনা যুবক লিয়ন। তবে প্রেমিকা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শেষ পর্যন্ত বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে ঘটা এই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবার (১৬) সঙ্গে মোবাইল অ্যাপে পরিচয়ের পর হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তুবার কাছ থেকে ঠিকানা নিয়ে চলতি মাসের ৮ মে লিয়ন বাংলাদেশে আসেন। এরপর ১৪ মে নাজিরপুরে এসে তার পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় বিদেশি অতিথিকে দেখতে স্থানীয়দের ভিড়ও জমে বাড়িতে।

তবে তুবার বয়স কম হওয়ায় পরিবার বিয়েতে সম্মতি দেয়নি। এ বিষয়ে তুবার বাবা জানান, “আমার মেয়ে অপ্রাপ্তবয়স্ক, তাই এখনই বিয়ের কোনো সুযোগ নেই।” এজন্য লিয়নকে চলে যেতে হচ্ছে।

ফিরে যাওয়ার আগে লিয়ন জানিয়েছেন, তুবার জন্যই তিনি বাংলাদেশে এসেছিলেন। এখন ফিরে গেলেও তিনি অপেক্ষা করবেন এবং ভবিষ্যতে তুবার বয়স পূর্ণ হলে আবারও বাংলাদেশে এসে বিয়ে করে সংসার শুরু করতে চান।

This post was viewed: 23

আরো পড়ুন