Ridge Bangla

প্রাইভেটকারে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল মামলার রায় ঘোষণা

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মো. জাফর (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাফর ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. হাশেমের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, মামলায় সাক্ষ্যপ্রমাণ ও জব্দ তালিকা পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে নগরের পূর্ব ফিরোজশাহ কলোনি এলাকায় অভিযান চালায় র‍্যাব-৭। এ সময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার তল্লাশি করে ১ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন