প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং যাত্রীসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
হজযাত্রীদের যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ও গুরুত্ব পেয়েছে।
সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, কার্যকর ও যাত্রীবান্ধব করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি মুসল্লি পবিত্র হজ পালনে সৌদি আরব গমন করেন। এ কারণে সময়মতো প্রস্তুতি সম্পন্ন করা এবং ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।