Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন সূত্রে জানা যায়, পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

চিঠিতে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসজুড়ে ভারতসহ বিশ্বের মুসলমানরা সিয়াম সাধনা ও ইবাদতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন। এই মাস আত্মসংযম, সহমর্মিতা ও আধ্যাত্মিকতার শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।

ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে মোদি বলেন, এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। তিনি বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন।

এছাড়া চিঠিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

This post was viewed: 25

আরো পড়ুন