Ridge Bangla

প্রথম নির্মাণেই এক ডজন পুরস্কারের মালিক সাহিল রনি

তরুণ নির্মাতা ও সিনেমাটোগ্রাফার সাহিল রনি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষ’ (দ্য সোল)-এর মাধ্যমে অর্জন করেছেন একের পর এক সাফল্য। সর্বশেষ তিনি পেয়েছেন ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস–২০২৫’-এ শ্রেষ্ঠ পরিচালক (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) পুরস্কার। এই অর্জনের মধ্য দিয়ে চলচ্চিত্রটি স্পর্শ করল এক ডজন পুরস্কারের মাইলফলক।

মানবতা ও মনস্তাত্ত্বিক দর্শনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মানুষ’ ইতোমধ্যেই দেশ-বিদেশের নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটি সমাজ ও মানুষের অন্তর্গত নৈতিক দ্বন্দ্ব, ভালো-মন্দের টানাপোড়েন ও আত্মার গভীর অনুসন্ধানকে তুলে ধরেছে অনন্য ভঙ্গিতে।

নির্মাতা সাহিল রনি বলেন, “প্রথম নির্মাণেই এমন ধারাবাহিক সাফল্য আমার কাছে অবিশ্বাস্য এক প্রাপ্তি। এটি আমাকে অনুপ্রাণিত করছে আরও গভীরভাবে নির্মাণে যুক্ত হতে। আমি চাই, আমাদের গল্পগুলো বিশ্বদরবারে আরও শক্তভাবে উপস্থাপিত হোক।”

চলচ্চিত্রটি ইতোমধ্যে ভারত, বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন খ্যাতনামা উৎসবে পুরস্কৃত হয়েছে। বিশেষ করে ইউরোপের দুটি আন্তর্জাতিক উৎসবে এটি মনোনয়ন পাওয়ার পর থেকে নির্মাতা হিসেবে সাহিল রনি আলোচনায় আসেন। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, যার অভিনয়ও দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। সাহিল রনি মূলত একজন পেশাদার সিনেমাটোগ্রাফার হিসেবে পরিচিত।

This post was viewed: 34

আরো পড়ুন