Ridge Bangla

প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী, নারীদের হাতে ফ্যামিলি কার্ড

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে পারভিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে পরিবেশিত হয় দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’।

সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ স্বাগত বক্তব্যে জানান, নারীপ্রধান পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। কার্ডপ্রাপ্ত এক নারী প্রতিক্রিয়ায় বলেন, এ সহায়তা পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ। সরকারের এ উদ্যোগ তাদের জীবনে স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

This post was viewed: 19

আরো পড়ুন