Skip to main content

Ridge Bangla

প্রজ্ঞাপন জারির মাধ্যমে অনুমোদন পেল ‘নরসিংদী মেডিকেল কলেজ’

এক প্রজ্ঞাপনের মাধ্যমে নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী প্রজ্ঞাপনটিতে সই করেন।

রোববার (১৪ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

অবিলম্বে কার্যকর হতে যাওয়া এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার জন্য সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

নতুন এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্তের ফলে নরসিংদীবাসীর চিকিৎসা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।

This post was viewed: 41

আরো পড়ুন