Ridge Bangla

প্রকাশ্যে ট্রাম্পের আহ্বান নাকচ সৌদি-পাকিস্তানের

পাকিস্তান ও সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা প্রকাশ্যে নাকচ করেছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে দুই দেশের অবস্থান স্পষ্ট হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, সৌদি আরব তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থান থেকে সরে আসেনি। দেশটির নীতি অনুযায়ী, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্পষ্ট ও নির্দিষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না।

এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানিয়েছে যে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করা হবে না।

অন্যদিকে, পাকিস্তানও তাদের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তারা।

সম্প্রতি ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্কসহ কয়েকটি দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানোর পর দুই দেশের এমন প্রতিক্রিয়া সামনে এসেছে।

This post was viewed: 6

আরো পড়ুন