Ridge Bangla

প্রকাশ্যে এলো নতুন মানচিত্র, হরমুজের নাম ট্রাম্প প্রণালি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্রের ছবি শেয়ার করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে “ট্রাম্প প্রণালি” হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত ছবিটিতে কোনো ক্যাপশন যুক্ত করা হয়নি। জানা যায়, এটি মূলত “IStandWithTrump47” নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছিল, পরে ট্রাম্প সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।

উল্লেখ্য, এর আগেও একবার এক বক্তব্যে ট্রাম্প হরমুজের বদলে ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন।

এই পোস্ট এমন সময়ে সামনে এলো, যখন ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নৌ অবরোধ চালানোর ইঙ্গিত দিয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর হওয়া এই অবরোধ মূলত ইরান-সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন