Ridge Bangla

পোশাক খাতের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: মির্জা ফখরুল

তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের আমলে অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা শুরু করেছেন। তিনি জানান, এবারের বাজেটে নতুন নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, দেশের ভঙ্গুর পরিস্থিতি কাটিয়ে নতুনভাবে এগিয়ে যেতে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। তার ভাষায়, জুলাইয়ের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়।

This post was viewed: 3

আরো পড়ুন