Skip to main content

Ridge Bangla

পুলিশের দিনব্যাপী অভিযানে হাজারীবাগে গ্রেফতার ৯

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) হাজারীবাগ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. বিল্লাল হোসেন (৪২), সজীব সরদার (২১), শাহেলা পারভীন (৪০), মো. নজরুল ইসলাম (২৬), সোহরাব হোসেন (৩২) ও নাজমুল হোসেন দিপু (২৮)। অপর তিনজন কিশোর অপরাধী বলে জানা গেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

হাজারীবাগ থানার বরাত দিয়ে তিনি আরও বলেন, হাজারীবাগ থানা এলাকায় পুলিশ দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদাবাজি, হানিট্র্যাপ ও মাদক সেবনসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়।

This post was viewed: 38

আরো পড়ুন