Ridge Bangla

পায়ুপথে জখমসহ মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকায় শিশু লামিসা হত্যার রেশ না কাটতেই এবার বনশ্রী এলাকার একটি হিফজ মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক তদন্তে তার পায়ুপথে জখমের চিহ্ন পাওয়া গেছে। ফলে তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার তৃতীয় তলার একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মাগরিবের পর আব্দুল্লাহ বাথরুমে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাইরে না আসায় শিক্ষকরা সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

মাদরাসা সূত্রে আরও জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী শিহাব (১৭) নামে এক শিক্ষার্থীকে ঘিরে কিছু সন্দেহের কথা জানিয়েছে। তবে মঙ্গলবার বিকেলেই সে ছুটি নিয়ে মাদরাসা ত্যাগ করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল্লাহর পায়ুপথে জখমের চিহ্ন রয়েছে। তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে। ওই মাদরাসায় পাঁচজন শিক্ষক ও দুইজন স্টাফসহ সর্বমোট ৫৫ জন শিক্ষার্থী রয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন