Ridge Bangla

পাবনায় হাত-পা বেঁধে দিনমজুরকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় হাত-পা বেঁধে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ১১টার দিকে গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতের দিকে চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আফছার সরদার (৪৫) নামে ওই দিনমজুরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আফছারের মেয়ে অভিযোগ করেন, নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলার পর থেকেই তার বাবা আতঙ্কে ছিলেন এবং সেই ঘটনার ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

সাঁথিয়া থানা পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধ থেকে এ হত্যার সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে তিনজনকে থানায় আনা হয়েছে।

This post was viewed: 15

আরো পড়ুন