Skip to main content

Ridge Bangla

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন তথ্য পেয়ে পানছড়ি ব্যাটালিয়নের একটি টহলদল বৌদ্ধমনিপাড়ার কাঠালতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি সেখানে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়।

উদ্ধার করা গোলাবারুদ নিয়ে ফেরার পথে ১০০ জনের বেশি সশস্ত্র সন্ত্রাসী বিজিবি সদস্যদের ঘিরে ধরার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে আরও দুটি টহলদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হওয়ার খবর আসে। এতে ভয় পেয়ে সন্ত্রাসীরা পিছু হটে।

বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ যেকোনো প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

This post was viewed: 36

আরো পড়ুন