Skip to main content

Ridge Bangla

পাকিস্তান–আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ

আফগানিস্তান সীমান্তে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানান।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। পাকিস্তানের দাবি অনুযায়ী, আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবানের ৭৪টি নিরাপত্তা চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং আরও ১৮টি চৌকি দখলে নেওয়া হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের পাল্টা দাবি, সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সীমান্তে পাকিস্তানি সামরিক পোস্টগুলোর বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের বেশ কয়েকজন সেনাকে জীবিত আটক করা হয়েছে এবং কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করা হয়েছে। তবে উভয় পক্ষের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

This post was viewed: 41

আরো পড়ুন