পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (২৪ মে) এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
একই সঙ্গে তিনি সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, বেলুচিস্তানের একটি ট্রেনে হওয়া ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন।
This post was viewed: 7