Ridge Bangla

পাঁচ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারকের বদলি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পাঁচজন জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলির তালিকায় রয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তাকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের আরেক রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা বিশেষ জজ আদালত-১–এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মোয়াজ্জেম হোসেন, হাসানুজ্জামান ও শরীফুল আলম সুপ্রিম কোর্ট নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ দায়িত্ব হস্তান্তর করবেন। অন্যদিকে, বাকি কর্মকর্তারা আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

This post was viewed: 17

আরো পড়ুন