Skip to main content

Ridge Bangla

পশ্চিমবঙ্গ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৮টিতে বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৮টি আসনে।

এছাড়া বামপন্থি সিপিএম ও কংগ্রেস দুটি করে আসনে এবং অন্যান্য প্রার্থীরা আরও কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বলে ফলাফলে উল্লেখ করা হয়েছে। এতে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অনিয়ম ও প্রক্রিয়াগত জটিলতার অভিযোগে একটি আসনের ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। ওই আসনে পুনরায় ভোটগ্রহণ ২১ মে এবং গণনা ২৪ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। নির্বাচনের এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, দুর্নীতি, প্রশাসনিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে তৃণমূলের দীর্ঘ শাসনকাল এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির কথা জানা গেছে, যেখানে ফলাফল ঘিরে দুই দলের মধ্যে টানটান উত্তেজনা চলছে। চূড়ান্ত ফল ঘোষণার আগে পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন