Ridge Bangla

পলাশবাড়ীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ববিতা খাতুন (৩০) নামে এক নারীর গলাকাটা মরদেহের পাশাপাশি একটি কাটা পুরুষাঙ্গ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা ইউনিয়নের আমালাগাছী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ববিতা খাতুন স্থানীয় বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষের ভেতরে বিছানার ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাটা পুরুষাঙ্গও উদ্ধার করা হয়, যা ঘটনার রহস্যকে আরও জটিল করে তুলেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরুর পাশাপাশি সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

This post was viewed: 9

আরো পড়ুন