Skip to main content

Ridge Bangla

পরীমণির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা অপু বিশ্বাস ও পরীমণির বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একসময় পরীমণিকে ‘ছোট বোন’ হিসেবে উল্লেখ করে পাশে পেয়েছিলেন অপু বিশ্বাস। এমনকি পরীর ছেলের জন্মদিনে দামি উপহার পাঠিয়ে খবরের শিরোনামেও আসেন তিনি। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়ায়।

গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেওয়ায় অপুকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। তখন পরীমণি প্রকাশ্যে তাকে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করেন। কারণ, অতীতে অপু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দু’বার দলের মনোনয়ন চেয়েও পাননি। ফলে তার বিএনপির অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে বিতর্ক শুরু হয়, যা তাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলে।

পরীর সাম্প্রতিক জন্মদিনেও দেখা যায়নি অপুকে, যা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পর্কে কোনো সমস্যা নেই। সবাই আমার অনেক প্রিয় মানুষ, পরীমণিও আমার অনেক পছন্দের একজন। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো ভুল বোঝাবুঝি নেই।

তিনি আরও জানান, পরীর সঙ্গে আগের মতো নিয়মিত দেখা বা কথা না হলেও সম্পর্কের জায়গায় কোনো তিক্ততা নেই। এদিকে অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব। সরকারি অনুদানে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠুসহ অনেকে।

This post was viewed: 56

আরো পড়ুন