ভারতে পরীক্ষা জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষার্থীদের ক্ষোভ ও সাম্প্রতিক সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভের পর এ বিষয়ে এটিই তার প্রথম সরাসরি মন্তব্য।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোদি বলেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।”
তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে।
This post was viewed: 2