Ridge Bangla

‘পরাজয়ের প্রশ্নই নেই’, বিবিসিকে জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধে নিজেদের প্রতিরোধ নিয়ে দৃঢ় বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের পরাজয়ের প্রশ্নই ওঠে না; যুদ্ধ শেষ হবে বিজয়ের মধ্য দিয়ে।

এ সপ্তাহান্তে কিয়েভে ইউক্রেনের সরকারি সদর দপ্তরে বিবিসির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। সাক্ষাৎকারে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তের কড়া সমালোচনা করেন। পুতিনের শর্ত অনুযায়ী, ইউক্রেনকে এমন কিছু কৌশলগত এলাকা ছেড়ে দিতে হবে, যা রাশিয়া দীর্ঘ লড়াই ও ১০ হাজারের বেশি সৈন্যের প্রাণহানির পরও পুরোপুরি দখল করতে পারেনি।

জেলেনস্কি বলেন, এই শর্ত মানা মানে আগ্রাসনের কাছে নতি স্বীকার করা। তাঁর ভাষায়, পুতিন ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছেন। তাঁকে পিছু হটাতে হলে রাশিয়ার ওপর তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতা চললেও সামনের দিনগুলোতে সংঘাতের গতি-প্রকৃতি আরও তীব্র হতে পারে।

This post was viewed: 13

আরো পড়ুন