Skip to main content

Ridge Bangla

নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধে কঠোর হচ্ছে সরকার: নৌ প্রতিমন্ত্রী

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে এ বিষয়ে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যাত্রীসেবা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে নৌকা থেকে সরাসরি লঞ্চে যাত্রী ওঠার প্রবণতা পুরোপুরি বন্ধ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে। একই সঙ্গে যাত্রীদেরও সচেতন হয়ে নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, যাত্রী পারাপার ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘাট থেকে কিছুটা দূরে স্থায়ী অবকাঠামো গড়ে তুলে অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল নিয়ন্ত্রণে আনা হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরং যাত্রীদের স্বস্তির কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে লঞ্চ ভাড়া ১০ শতাংশ কমিয়েছে এবং তা কার্যকর রয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন