Ridge Bangla

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। প্রার্থীর দল এনসিপির পক্ষ থেকেও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিতে চাইলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণে অস্বীকৃতি জানান। তখন এর সমাধানে আইনি মাধ্যমে উচ্চ আদালতের দ্বারস্থ হন নুসরাত। ২৭ এপ্রিল হাইকোর্ট মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলে ২৯ এপ্রিল তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। তখন ২ মে এটি যাচাই-বাছাইয়ের কথা জানানো হয়।

This post was viewed: 3

আরো পড়ুন