Skip to main content

Ridge Bangla

নির্বাচন বানচালের চেষ্টা রুখে দেবে জনগণ: নজরুল ইসলাম খান

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি বা ভোট প্রতিরোধের যেকোনো অপচেষ্টা জনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে, জনগণই তাদের রুখে দেবে। এমনকি বিএনপি এমন কিছু করলে জনগণ তাদেরও ছাড় দেবে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বিভিন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলে ধরে প্রমাণসহ ইসিতে জমা দেয়।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন ও বেআইনি কর্মকাণ্ড ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ফেনী-১ আসনে টাকা বিতরণের ভিডিও প্রকাশ, ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর ও সৈয়দপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয় উল্লেখ করেন তিনি।

সৈয়দপুরে বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় ইসি সচিবের বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ নগদ অর্থ বহন বর্তমান পরিস্থিতিতে সন্দেহজনক। তবে সচিব ওই বক্তব্য অস্বীকার করেছেন বলেও তিনি জানান।

This post was viewed: 29

আরো পড়ুন