Ridge Bangla

নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে ইসির ৫১ কর্মকর্তাকে একযোগে বদলি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে মাঠ প্রশাসন পুনর্গঠনের অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পল্লবী থানার নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানার নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন-এর বদলির তথ্য সংশোধন করে পুনরায় প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ অবমুক্ত না হলে ২৩ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। কমিশন সূত্র বলছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে মাঠ প্রশাসনের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে ইসি।

This post was viewed: 49

আরো পড়ুন