Skip to main content

Ridge Bangla

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি ও একজন মার্কিন নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. হেরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নড়াইলের ফাহিম আলিম (২৭)। তারা সবাই নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। এ ছাড়া নিহতদের মধ্যে অপরজন যুক্তরাষ্ট্রের নাগরিক জুলিয়া রিচি (৬২), যিনি অন্য গাড়িতে ছিলেন।

পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নাজমুল রোবেলের চালানো গাড়িটি আলবানির রুট ৯-এইচ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা জুলিয়া রিচির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং তার এক বছরের নাতনি ইকরা। তারা আলবানির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

This post was viewed: 20

আরো পড়ুন