Skip to main content

Ridge Bangla

নারায়ণগঞ্জে ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও মজুদকরণ রোধে অভিযান চালিয়ে প্রায় ৮২৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং র‌্যাব-১১-এর সমন্বয়ে একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে ফতুল্লার কাশিপুরে অবস্থিত ‘এসএম প্যাকেজিং’ নামক প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও মজুদ করার অপরাধে মোট ৮২৫ কেজি পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, প্রদর্শন ও বাজারজাতকরণ রোধ করা হচ্ছে। নাগরিকদের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

This post was viewed: 75

আরো পড়ুন