Ridge Bangla

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে। দুই ভাই খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার জানায়, শুক্রবার বিকেলে নানাবাড়ির উঠানে খেলছিল ২ ভাই। সন্ধ্যার দিকে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে।

This post was viewed: 3

আরো পড়ুন