Ridge Bangla

নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, চালক আহত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় এবং বাসের চালক গুরুতর আহত হন।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীদের বহনকারী যাতায়াত পরিবহনের একটি বাস রাজধানীর পূর্বাচলের দিকে যাচ্ছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাসটিতে অতর্কিত হামলা চালায়। এতে বাসটির কাচ ভেঙে যায় এবং চালককে মারধর করে গুরুতর আহত করা হয়।

আহত চালককে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিএনপির গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি ঢাকামুখী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

This post was viewed: 25

আরো পড়ুন