Skip to main content

Ridge Bangla

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন মিয়া

মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে একই দিন পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তার নিয়োগের অবশিষ্ট সময় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এই দায়িত্ব অর্পণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও বিভাগে আদেশের অনুলিপি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. শেখ আব্দুর রশীদ–কে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছিল। নতুন নিয়োগের ফলে প্রশাসনিক কাঠামোয় নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

This post was viewed: 33

আরো পড়ুন