Skip to main content

Ridge Bangla

নতুন একনেক গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুনর্গঠন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৯ সদস্যের এই কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সরকার পরিবর্তনের পর নিয়ম অনুযায়ী আগের একনেক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়। একনেক সভায় দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় কোনো মন্ত্রণালয়ের প্রকল্প উপস্থাপিত হলে সংশ্লিষ্ট মন্ত্রীকে ওই সভায় উপস্থিত থাকতে হয়।

This post was viewed: 35

আরো পড়ুন