Ridge Bangla

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার কিছু সময় পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি আন্তরিকভাবে কথা বলেন। পুরনো অনেককে নাম ধরে ডেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

দিনটির তাৎপর্য বাড়িয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন তিনি। এ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

This post was viewed: 20

আরো পড়ুন