Skip to main content

Ridge Bangla

দোহা বৈঠকের ইতিবাচক বার্তায় বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ কারিগরি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবরের পর আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার লেনদেন শুরুর দিকেই উভয় প্রধান বেঞ্চমার্কের তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে ৭০.৮৪ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা ১.১২ শতাংশ কমে ৬৭.৭৫ ডলারে লেনদেন হচ্ছে।

এর আগের লেনদেনেও দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমেছিল। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য এখন গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার খবর বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে আশাবাদ তৈরি করেছে। এর প্রভাবেই টানা দ্বিতীয় দফায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন