Skip to main content

Ridge Bangla

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় বন্দি থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের যৌথ উদ্যোগে বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত আসা নাগরিকদের অধিকাংশের গল্পই অভিন্ন- মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তারা লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হয়ে বন্দি ছিলেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ডেস্ক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পৌঁছানোর পর প্রত্যাবাসিতদের খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তাদের সাময়িক আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি পুনর্বাসনের লক্ষ্যে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়।

This post was viewed: 17

আরো পড়ুন