দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এসব জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকার আশা করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এছাড়া বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, রাজশাহীতে মো. এরশাদ আলী, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), বরিশালে আকন কুদ্দুসর রহমান, সিলেটে আবুল কাহের চৌধুরী এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক করা হয়েছে।