Ridge Bangla

দেশকে অস্থিতিশীল ও গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশ জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্রকে নস্যাৎ করার লক্ষ্যে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে লেখক সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব ত্যাগের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন স্বার্থকেন্দ্রিক। কোনোভাবেই জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে সম্পর্ক গড়া হবে না। তিনি দাবি করেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা দেশের স্বার্থে খালেদা জিয়ার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। ইতিহাস বিকৃতি বা অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

This post was viewed: 17

আরো পড়ুন