ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দেড় শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২২৪টির বেসরকারি ফল প্রকাশ করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৬১টি আসনে জয় পেয়েছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা পেয়েছেন ৫৮টি আসন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ৫টি আসনে বিজয়ী হয়েছেন।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।
This post was viewed: 39