Skip to main content

Ridge Bangla

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী পকেট গেট চেকপোস্টে এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল মো. শাহ আলম (২৮) যাত্রাবাড়ী থানায় কর্মরত। দায়িত্ব পালনের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে দুটি ব্যাগসহ দেখতে পান তিনি। তল্লাশি করতে উদ্যত হওয়ার পরপরই তারা ধারালো অস্ত্র দিয়ে ওই পুলিশ সদস্যের ঘাড়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে সহকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে তাকে ভর্তি করার পর সেখানেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বলেন, ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

This post was viewed: 24

আরো পড়ুন