Skip to main content

Ridge Bangla

দুর্ঘটনার কবলে ঢাবির ক্ষণিকা বাস, আহত ৮

রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে ঘটা এই দুর্ঘটনায় বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে ক্ষণিকা নামক বাসটি ক্যাম্পাসের দিকে আসছিল। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। এতে ভেতরে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা এখন পর্যন্ত ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার প্রাথমিক তথ্য পেয়েছি। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

This post was viewed: 19

আরো পড়ুন