Skip to main content

Ridge Bangla

দুবাইয়ে ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা পেলেন জুলফিকার জাহেদী

চলচ্চিত্র প্রযোজক, নির্মাতা ও লেখক আলী জুলফিকার জাহেদী আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্মান অর্জন করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘মেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে সম্মাননা লাভ করেন। পাঁচতারকা শেরাটন ক্রিক হোটেল অ্যান্ড টাওয়ার্সে আয়োজিত এই বর্ণিল আয়োজনে বিভিন্ন দেশের ৩০ জন গুণী ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। তাদের মধ্যে জাহেদীর অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে পরিচিতি এনে দিয়েছে।

অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা, সৃজনশীল ব্যক্তি এবং পেশাজীবীরা অংশ নেন। আয়োজক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ভিউ অ্যাড মিডিয়া অ্যান্ড ইভেন্টস পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে। সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় পর্ব এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়।

This post was viewed: 62

আরো পড়ুন