Skip to main content

Ridge Bangla

দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং গণভোট আয়োজনের সময় নির্ধারণ—দুটি বিষয়ই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে উপদেষ্টা পরিষদের একাধিক বৈঠকে সনদের বিভিন্ন ধারা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আজকের বৈঠকে সেই প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

অন্তর্বর্তী সরকার গঠনের পর সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারই প্রথম প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরাসরি সংবাদ ব্রিফিং আয়োজন করা হচ্ছে, যা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোট ঘিরে আজকের বৈঠকের সিদ্ধান্তে বড় ধরনের দিকনির্দেশনা আসবে বলে প্রত্যাশা করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

This post was viewed: 58

আরো পড়ুন