Skip to main content

Ridge Bangla

দুপুরের মধ্যে ২০টি অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর এই সতর্কবার্তায় নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

This post was viewed: 33

আরো পড়ুন