Ridge Bangla

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত, আহত ৮

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হাই-এইচ মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইক্রোবাস চালক নাসিম (৩৫), সবুর আলী (৫২) এবং আনোয়ার হোসেন (৫০)। নাসিম দুর্ঘটনার পর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এরপর সবুর আলী ও আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সবুর আলী বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের এবং অপর দুজন চাগাই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ১০ জন যাত্রী নিয়ে দিনাজপুর যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশাবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করলে মাইক্রোবাসের ভেতর থেকে ১১ জনকে উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাকচালক পালিয়ে গেছেন। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন