Skip to main content

Ridge Bangla

দিনাজপুরে নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজের পাশে বানিয়া খাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবীব বলেন, লাশ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও মাথায় টুপি ছিল। তাঁদের বয়স আনুমানিক ২৫-৩০-এর মাঝামাঝি। সকালবেলা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় দুই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তে ইতোমধ্যেই পুলিশ অনুসন্ধান শুরু করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

This post was viewed: 32

আরো পড়ুন